২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শহরের মুড়লী রেল ক্রসিংয়ের কাছে এক সড়ক দুর্ঘটনায় রোববার ভোরে দুই আনসার সদস্যসহ তিনজন নিহত এবং ২০জন আহত হয়েছেন। নিহত দুই আনসার সদস্য হলেন শাহাবুর রহমান ও স্বপন। নিহত অপর বাসযাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এহতেশাম পরাগ জানান, সমুদ্রসৈকত কুয়াকাটায় পিকনিক শেষে ভোর রাতে যশোরের ঝিকরগাছায় ফিরছিল বাসটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 04:41 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

যশোর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের মুড়লী রেল ক্রসিংয়ের কাছে এক সড়ক দুর্ঘটনায় রোববার ভোরে দুই আনসার সদস্যসহ তিনজন নিহত এবং ২০জন আহত হয়েছেন। নিহত দুই আনসার সদস্য হলেন শাহাবুর রহমান ও স্বপন। নিহত অপর বাসযাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এহতেশাম পরাগ জানান, সমুদ্রসৈকত কুয়াকাটায় পিকনিক শেষে ভোর রাতে যশোরের ঝিকরগাছায় ফিরছিল বাসটি। বাসটি যখন মুড়লীমোড়ে পৌঁছায় তখন খুলনাগামী একটি ট্রেন ওই ক্রসিং অতিক্রম করছিল। দুর্ঘটনা এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের একটি জায়গায় আঘাত করলে কর্তব্যরত দুই আনসার সদস্য এবং অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০৩৭ ঘ.