২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের শর্ত শিথিলের ইঙ্গিত দিয়েছে ইসি

রাজনৈতিক দল নিবন্ধনের প্রস্তাবিত শর্ত আরও শিথিল করার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শর্তগুলো গুরুত্বপূর্ণ হলেও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য নয় বলে ইতিমধ্যে ব্যক্ত করা রাজনৈতিক দলগুলোর নেতাদের অভিমতের পরিপ্রেক্ষিতে দুই নির্বাচন কমিশনার বলেছেন, আলোচনার মাধ্যমে শর্ত শিথিল করা যেতে পারে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কোনো শর্ত চাপিয়ে দিচ্ছি না। আলোচনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত কিছুু শিথিল করা হবে।"বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল নিবন্ধনের প্রস্তাবিত শর্ত আরও শিথিল করার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের শর্তগুলো গুরুত্বপূর্ণ হলেও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য নয় বলে ইতিমধ্যে ব্যক্ত করা রাজনৈতিক দলগুলোর নেতাদের অভিমতের পরিপ্রেক্ষিতে দুই নির্বাচন কমিশনার বলেছেন, দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে শর্ত শিথিল করা যেতে পারে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কোনো শর্ত চাপিয়ে দিচ্ছি না। আলোচনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত কিছুু শিথিল করা হবে।" আগামী ২৪ ফেব্র"য়ারি থেকে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করছে ইসি। রোববার থেকে আমন্ত্রণ পাঠানোও শুরু হচ্ছে। দ্বিতীয় দফা সংলাপের আগে প্রথম দফা সংলাপের সুপারিশমালা গুছিয়ে রেখেছে ইসি। কমিশন চাইছে মার্চের মধ্যেই নির্বাচনী আইন সংস্কার চূড়ান্ত করতে। রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচন চেয়ে আসছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, "নিবন্ধনের সময়সীমা প্রয়োজনে নির্বাচনী তফসিল ঘোষণা পর্যন্ত বাড়ানো হতে পারে।" এ প্রসঙ্গে তিনি আরো বলেছিলেন, প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী অনেক দলকে তাদের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হতে পারে। এজন্য তাদের সময় প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনে অংশ নিতে দলের বাধ্যতামূলক নিবন্ধনের শর্তগুলো পূরণ করা স্বল্প সময়ে তাদের পক্ষে সম্ভবপর নয়। বিএনপির সহ-সভাপতি এম কে আনোয়ার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তাবিত নিবন্ধন বিধিমালার শর্তগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু স্বল্পসময়ে তা বাস্তবসম্মত নয়। বিধি মানতে প্রত্যেক দলের গঠনতন্ত্রও বদলাতে হবে।" বিএনপির সঙ্গে এখনও সংলাপে বসতে পারেনি ইসি। সংস্কারের প্রশ্নে কার্যত দ্বিধাবিভক্ত দলটির কোন অংশের সঙ্গে আলোচনা করা হবে তা স্থির করতে এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করছে ইসি। বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "এ বিষয়ে আমরা এখনও আদালতের দিকে তাকিয়ে আছি।" নির্বাচন কমিশনের দ্বিতীয় দফা সংলাপের আহ্বানকে 'ইতিবাচক' আখ্যা দিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ শনিবার সাংবাদিকদের বলেন, "প্রথম দফা সংলাপে আমরা ৮০ শতাংশ বিষয়ে একমত হয়েছিলাম। ২০ শতাংশ বিষয়ে একমত হতে পারিনি। যে সব বিষয়ে ফয়সালা হয়নি, সে সব বিষয়ে ফয়সালার লক্ষ্যেই দ্বিতীয় দফা বসবো।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, "নিবন্ধন শর্ত আমাদের জন্য কোনো বাধা নয়। তবে সারাদেশে কার্যক্রম চালানোর ব্যবস্থা করে দিতে হবে। তাই আমরা সারাদেশে ঘরোয়া রাজনীতি চালু ও জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান প্রথম দফা আলোচনায়ও জানিয়ে এসেছি।" জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান স