২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে প্রকাশ্যে কুপিয়ে ও রগ কেটে ব্যবসায়ীকে হত্যা

চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকেলে টঙ্গীর আনারকলি রোড এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে ও রগ কেটে মো. মাহাদি-উদ-জামান মানিক (২২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকেলে টঙ্গীর আনারকলি রোড এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে ও রগ কেটে মো. মাহাদি-উদ-জামান মানিক (২২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে। আনারকলি রোড এলাকায় মহসীন লেদার হাউজ নামে মানিকের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাটা সু কারখানার চামড়ার ঝুটের ব্যবসা করতেন মানিক। এ ব্যবসা নিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী প্রিন্স খানের সঙ্গে তিনি বিরোধে জড়িয়ে পড়েন বলে তার আত্মীয়-স্বজনরা জানান। মানিকের খালা খাদিজা বেগম ও টঙ্গী থানা পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, মানিকের বাবা মো. মহসীন দীর্ঘদিন যাবত বাটা সু কারখানার ঝুটের ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ব্যবসার জন্য প্রিন্স খানকে নিয়মিত বখরা দিতে হতো। নয় মাস আগে মো. মহসীনের মৃত্যুর পর ছেলে মানিক ব্যবসার হাল ধরেন। তাকে সহযোগিতা করতেন তারা খালু মো. সেলিম। বিভিন্ন মামলায় কয়েক মাস কারাভোগ শেষে স