২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক পরিবারের পাঁচজন নিয়ে পদ্মায় মাইক্রোবাস

মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতদিয়া ফেরীঘাটে ফেরীতে ওঠার সময় পদ্মা নদীতে ডুবে গেলে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি নাসিম খান জানান, রাত পৌনে দুইটার দিকে দৌলতদিয়ার দুই নম্বর ফেরীঘাটে এই দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 05:22 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

রাজবাড়ী, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতদিয়া ফেরীঘাটে ফেরীতে ওঠার সময় পদ্মা নদীতে ডুবে গেলে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি নাসিম খান জানান, রাত পৌনে দুইটার দিকে দৌলতদিয়ার দুই নম্বর ফেরীঘাটে এই দুর্ঘটনা ঘটে। কুয়েত প্রবাসী জনৈক ঝুমুর আলীকে শুক্রবার সকালে ঢাকা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পরিবারের নয় সদস্য মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। মাইক্রোবাসটি ফেরীঘাটে পৌঁছানোর পর গাড়ি থেকে চার জন নিচে নামেন। ঝুমুর আলীর স্ত্রী মমতাজ, শিশু পুত্র নয়ন, বোন স্বপ্না, শ্যালক ও শ্যালিকা যথাক্রমে টগর ও লালটু সহ ফেরীতে ওঠার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে করে নদীতে পড়ে যায়। ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরিরা দৌলতদিয়ায় পৌঁছে সকালে এ পাঁচ ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১১৩ ঘ.