ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ উপ-সচিবসহ প্রশাসনের ছয় পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মো. কামাল রেজাকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব মমতাজ বেগমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব তসলিম আরা বেগমকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত উপ-সচিব এস এম জাহেদুল করিমকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আমিনুল ইসলাম খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া ফেনীর সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ বেলাল হোসেনকে রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২০১৭ ঘ.
bdnews24