ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে সমিতির দক্ষিণ হলে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গত নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরের কারণে সমিতির ভোজসভা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।
সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় ব্যারিস্টার শফিক আহমেদ, রফিকুল ইসলাম মিঞা, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, হুমায়ুন হোসেন খান, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
জরুরি অবস্থার মধ্যে গত বছর ২৫ মার্চ ঢাকা মহানগর পুলিশের এক আদেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত হয়ে যায়। গত বছরের ২৮ ও ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯২৪ ঘ.
bdnews24