ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর লালবাগ এলাকা থেকে বুধবার সন্ধ্যায় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এছাড়া নবাবপুরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল তার উদ্ধার করা হয়েছে।
দুটি অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার তরা হয়েছে।
র্যাবের মেজর মহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-১১ এর একটি দল সন্ধ্যা সাড়ে ৬টায় লালবাগ এলাকার হরনাথ ঘোষ সড়কের 'আমান ভিলায়' অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে। এ সময় তারেক হাসান রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এসব সরঞ্জমের দাম আনুমানিক ৫০ লাখ টাকা বলে মহিবুর জানান।
এদিকে র্যাব-১০ এর একটি দল সকালে নবাবপুর এলাকার বি বি আর ক্যাবল ইন্ডাস্ট্রিজ ও মাহি ক্যাবলস প্রোডাক্ট লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল তারসহ তিনজনকে গ্রেপ্তার করে।
এরা হলেন
bdnews24