২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ৭ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

সিলেটের ফেঞ্চুগঞ্জের মোগলাবাজারে 'জালালাবাদ এক্সপ্রেস' ট্রেন লাইনচ্যুত হওয়ায় বুধবার প্রায় সাড়ে সাত ঘণ্টা ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জের মোগলাবাজারে 'জালালাবাদ এক্সপ্রেস' ট্রেন লাইনচ্যুত হওয়ায় বুধবার প্রায় সাড়ে সাত ঘণ্টা ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। বিকেল সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবুল কাসেম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস বুধবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জের মোগলাবাজারে লাইনচ্যুত হলে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার ও রেল লাইন মেরামতের পর বিকাল সাড়ে ৫টায় যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০১ ঘ.