২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহ 'রাজ' এর মৃত্যু

চট্টগ্রাম চিড়িয়াখানায় বুধবার বিকেলে 'রাজ' নামে একটি সিংহ মারা গেছে। চিড়িয়াখানার কর্মকর্তারা বলেছেন, বার্ধক্যজনিত কারণেই সিংহটির মৃত্যু হয়েছে। এটির বয়স হয়েছিল ১৬ বছর সাত মাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চিড়িয়াখানায় বুধবার বিকেলে 'রাজ' নামে একটি সিংহ মারা গেছে। চিড়িয়াখানার কর্মকর্তারা বলেছেন, বার্ধক্যজনিত কারণেই সিংহটির মৃত্যু হয়েছে। এটির বয়স হয়েছিল ১৬ বছর সাত মাস। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খাঁচায় থাকা অবস্থায় রাজ মারা যায়। ২০০০ সালের ১৯ জুন সিংহটিকে ঢাকা চিড়িয়াখানা থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। তিনি জানান, একটি সিংহের গড় আয়ু ১৬ থেকে ১৭ বছর। বার্ধক্যজনিত কারণে সিংহটির মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে রাজ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। মুজিবুল হক বলেন, "চিড়িয়াখানায় রাজের সঙ্গী লক্ষ্মী নামের একটি সিংহী রয়েছে। তাদের আড়াই বছর বয়সী তিনটি মাদী বাচ্চার নাম- নোভা, বর্ষা ও লাকি।" তত্ত্বাবধায়ক জানান, সিংহের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আগামী দু/তিন দিনের মধ্যে আরেকটি সিংহ পাঠানোর আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২১৪৬ ঘ.