খুলনা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে খুলনা নগরীর কয়েকটি স্থানে মঙ্গলবার রাতে চার হাজার হাঁস ও মুরগি নিধন করা হয়েছে। নষ্ট করা হয়েছে আট শতাধিক ডিম। এ নিয়ে সোম ও মঙ্গলবার সেখানে মোট ১২ হাজার হাঁস ও মুরগি নিধন করা হল।
খুলনা জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. ওবায়দুল করিম জানান, নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, গল্লামারী ব্রিজ, সোনাডাঙ্গা বাইপাস সড়ক, নবীনগর সাত্তার বিশ্বাস সড়ক, বয়রা ইসলামী ব্যাংক হাসপাতাল ও ভাঙ্গাপোল এলাকার ১৫টি খামার ও বাসা-বাড়িতে মঙ্গলবার রাতে মুরগি নিধন করা হয়।
তিনি আরও জানান, রোববার রাতে নগরীর সোনাডাঙ্গা সবুজবাগ ও বয়রা শ্মশানঘাট এলাকায় ৫টি খামারে ১০ হাজার মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা যায়। সেখানকার এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় নিধন কাজ চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৩৭ ঘ.
bdnews24