২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে বুধবার সকাল ১১টার দিকে বাসের চাপায় আবদুল মান্নান মৃধা (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে বুধবার সকাল ১১টার দিকে বাসের চাপায় আবদুল মান্নান মৃধা (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্মক মো. মনির হোসেন। তিনি জানান, মান্নান মৃধা রাস্তা পার হওয়ার সময় কলাপাড়া থেকে পটুয়াখালীগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত মান্নানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। কিন্তু বাসচালক ও সহকারী পালিয়ে গেছে। মান্নান মৃধার নাতি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাসুম জানান, নিহতের বাড়ি গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী গ্রামে। চাঁদপুর প্রতিনিধি জানান, জেলা শহরের কাছে চাঁদপুর সেতুর টোলঘরের সামনে জিপের ধাক্কায় মোহাম্মদ মামুন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। মামুনের বাবা হামিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন সাইকেলে চড়ে বাড়ি থেকে শহরে আসছিল। সেতুর টোলঘরের সামনে একটি জিপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত মামুনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মামুনের বাড়ি সদর উপজেলার মধ্য তরপুরচন্দ্রী এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪৭ ঘ.