২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবি'র মহাব্যবস্থাপক পদে রদবদল

বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) মহাব্যবস্থাপক (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) হিসেবে লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ রিযওয়ান আলীকে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) মহাব্যবস্থাপক (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) হিসেবে লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ রিযওয়ান আলীকে প্রেষণে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। আগের মহাব্যবস্থাপক (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রশীদ সফদারকে স্বপদে ফেরত পাঠানো হয়। এছাড়া, মেজর মোহাম্মদ এমদাদুল হককে প্রেষণে জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার নিয়োগ দেওয়া হয়েছে এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইকনমিক মিনিস্টার পদে কর্মরত যুগ্ম-সচিব মাহমুদুল করিমকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/১৯৫৫ ঘ.