চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে মঙ্গলবার সকালে একজন চিকিৎসকের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সমিত কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হোসেন রোডের ভূঁইয়া গলির নাদিয়া ভিলায় ডা. তাহের খানের বাসায় সকাল সোয়া দশটার দিকে সাত ডাকাত হানা দেয়। ভবনের নিচের তলায় ডা. তাহের খানের চেম্বারের দুই দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁেধ ফেলে এবং দোতলায় বাসায় প্রবেশ করে।
তিনি জানান, ডাকাতরা ডা. তাহেরের স্ত্রী ফজিলাতুন্নেছাকে অস্ত্র ঠেকিয়ে আলমারি ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে। লুট করা মালামালের মূল্য আনুমানিক দশ লাখ টাকা।
এ ব্যাপারে খুলশী থানায় একটি ডাকাতির মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24