২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে শুল্ক বিভাগের নিলাম শেডে আগুন

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে শুল্ক বিভাগের নিলাম শেডে মঙ্গলবার সকালে আগুনে কয়েক ড্রাম মিথিলেটেড স্পিরিট ও মোজাইক পাউডার পুড়ে গেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে শুল্ক বিভাগের নিলাম শেডে মঙ্গলবার সকালে আগুনে কয়েক ড্রাম মিথিলেটেড স্পিরিট ও মোজাইক পাউডার পুড়ে গেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগ্রাবাদ দমকল বিভাগের কর্মী প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১ টার দিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সিগারেটের পরিত্যক্ত অংশের আগুন থেকে শুল্ক বিভাগের নিলাম শেডে রাখা মিথিলেটেড স্পিরিটে আগুন ধরে যায়। আগুন দ্রুত ওই স্থানে রাখা মিথিলেটেড স্পিরিটের বেশ কয়েকটি ড্রামে ছড়িয়ে পড়ে। তিনি জানান, আগুনে ৫/৬ ড্রাম স্পিরিট ও বেশ কয়েক বস্তা মোজাইক পাউডারও পুড়ে গেছে। দমকল বিভাগের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে কোটি টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন তারা। বন্দর সচিব ফরহাদ উদ্দিন জানান, স্পিরিটের ড্রামগুলো নিলামের জন্য রাখা ছিল। তবে কয়টি ড্রাম ছিল সেটা তিনি বলতে পারেননি। তিনি বলেন, ড্রামগুলো কয়েকটি প্রতিষ্ঠানের হতে পারে। বিষয়টি শুল্ক বিভাগের নিলাম শাখা ভাল বলতে পারবে। এ ব্যাপারে নিলাম শাখায় যোগাযোগের চেষ্টা করে কারো সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৭৫৬ ঘ.