২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ফরিদপুরে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ নূরল হক মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ফরিদপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ নূরল হক মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন। দুই সন্তানের জননী নাসিমা বেগম বাহানাকে হত্যার দায়ে স্বামী আনোয়ার শেখকে (৩০) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত একই সাজা দিয়েছে আনোয়ারের চাচা আউয়াল শেখ (৪৫) কেও। তাদের দুজনকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আসামিদের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে রাখতে হবে। মামলার বিবরণে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার মাকরাইল-মীরাপাড়া গ্রামের নাসিমা বেগম বাহানার (২৭) বস্তাবন্দি লাশ ২০০৬ সালের ১ মে শ্বশুরবাড়ির সেফটি ট্যাংকের ভেতরে পাওয়া যায়। নাসিমার বাবা আবুল হাশেম বাদি হয়ে ওই দিনই আনোয়ার শেখসহ ছয় জনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা করেন। তবে আদালত মামলার চার আসামিকে খালাস দিয়েছে। এরা হলেন, আনোয়ারের মা বাতাসী বেগম, চাচী হেলেনা বেগম ও আঙ্গুরী বেগম এবং চাচা বক্কার শেখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৯ ঘ.