চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার একটি বাসায় সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৮টায় মুরাদপুর নাজির পাড়া এলাকায় আক্তার ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে এ সব অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে তিনটি গেটওয়ে (প্রতিটির মূল্য ১৫ লাখ টাকা), পাঁচটি কোয়েন্টাম, ২৬টি টেলুলার সেট, চারটি ব্যাটারি, একটি আইপিএস এবং বিপুল পরিমাণ তার।
এ সবের মূল্যমান প্রায় ৫০ লাখ টাকা বলে র্যাব দাবি করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১২১৫ ঘ.
bdnews24