২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত

জমির বিরোধ নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কাশিয়ানির শ্রীপুর গ্রামে সোমবার ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির বিরোধ নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কাশিয়ানির শ্রীপুর গ্রামে সোমবার ৫০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- রবিউল মোল্লা (২৫), বেল্লাল মুন্সি (২৪), হায়দার আলী (২৫), বেলায়েত হোসেন (৩৫), আলী আযম (৪০), মনির মোল্লা (২৫), কবির সিকদার (২৬), নয়ন মুন্সি (২৫), শাহীন সিকদার (২৮), নূর ইসলাম (২৫), দারা মোল্লা (২০), মিজানুল মিাল্লা (২৫), আইয়ূব আলী (৪৫) ও রিপন (২৮)। তাদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিদ্ধেশ্বর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ১৪ জন ভর্তি আছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীপুর গ্রামে ইউপি সদস্য আইয়ূব আলীর সঙ্গে সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের বিরোধ রয়েছে। সকালে আইয়ূব আলীর লোকজন একটি বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে গেলে জয়নাল আবেদীনের লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, কাশিয়ানি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে না পারায় পরে গোপালগঞ্জ থেকে পুলিশ আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তবে তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১১ ঘ.