২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোতাজিদুর রহমান এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে সাতক্ষীরায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোতাজিদুর রহমান এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- কালারোয়া উপজেলার ব্রজবকস গ্রামের আজগর আলী। তার বাবার নাম আরশেদ আলী। এই মামলার অপর আসামি আজগর আলীর মা সখিনা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর রাতে আজগর আলী যৌতুকের জন্য তার স্ত্রী রেবেকাকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন। রেবেকা ঝাপাঘাটের আবুল কাশেমের মেয়ে। পরদিন আজগর আলী ও তার সখিনা খাতুনকে আসামি করে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন রেবেকার ভাই জামাল। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামছুল হুদা ২০০৫ সালে ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট হোসেন আরা। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিউল ইসলাম শফি ও মিজানুর রহমান পিন্টু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.