২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ মার্চ

চট্টগ্রামের (রাঙ্গুনিয়া) সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠন করা হবে ১০ মার্চ। রোববার তাকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন পিছিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 07:18 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের (রাঙ্গুনিয়া) সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠন করা হবে ১০ মার্চ। রোববার তাকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন পিছিয়ে যায়। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রোববার এই মামালার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে হাজির না করায় বিচারক মজনুল আহসান অভিযোগ গঠনের নতুন তারিখ দিয়েছেন। এছাড়া, আসামি পক্ষের আইনজীবীরা কারাবন্দি তিন আসামির জামিনের আবেদন জানালে তার শুনানিও পিছিয়ে দেন বিচারক। লালানগর ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গত বছর ১৬ ফেব্র"য়ারি সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ পাঁচজনকে আসামি করে একটি চাাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী, লালানগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও মো. শাহাবুদ্দিন কারাগারে আটক আছেন। অপর দুই আসামি পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.