ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া এবং টাঙ্গাইলেও বার্ড ফ্লু-র সংক্রমণ ঘটেছে। ফরিদপুর ও খাগড়াছড়িতে সংক্রমণ না হওয়ার জন্য নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। গোপালগঞ্জে বার্ড ফ্লু নিয়ন্ত্রণে আছে বলে জানান জেলা পশুসম্পদ কার্যালয়।
আমাদের বিভিন্ন প্রতিনিধির পাঠানো সংবাদ-
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোজাহার আলী মোল্লার খামারে মারা যাওয়া মুরগিতে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করেছেন জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস।
রোববার রাত আটটায় তিনি সাংবাদিকদের জানান, গত ৩ ফেব্র"য়ারি থেকে শনিবার পর্যন্ত মোজাহার আলী মোল্লার খামারে আটশ মুরগি মারা যায়। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল গফুরকে তা জানানো হলে শনিবার মরা মুরগি জয়পুরহাটে আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে প্রেরণ করা হয়। সেখান থেকে নমূনা পাঠানো হয় ঢাকায়। ঢাকায় পরীক্ষার পর বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা হয়।
তিনি বলেন, "জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বার্ড ফ্লু আক্রান্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
বগুড়া জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরও ওই খামারে বার্ড ফ্লু সংক্রমণের কথা নিশ্চিত করেছেন।
বগুড়ার মোট ১০৬০টি মুরগি খামার আছে।
টাঙ্গাইল: মধুপুর পৌরসভার মালাউরি গ্রামের জাহাঙ্গীর আলম আকন্দের খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ৩ হাজার ৯টি মুরগি ও এক হাজার ৭২০টি ডিম ধ্বংস করা হয়েছে।
এছাড়া খামারের এক বর্গ কিলোমিটার এলাকার ৩২৪টি দেশি মুরগি, ১৮৩টি হাঁস, ১৩টি রাজহাঁস, ২৩টি কোয়েল ও কবুতর এবং ২৮৯টি মুরগির বাচ্চা মেরে ফেলা হয়।
মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. এম পারভেজ রহিম জানান, পৌরসভার মালাউরি গ্রামের জাহাঙ্গীর আলম আকন্দের খামারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু মুরগি মারা যায়। এসব মরা মুরগির নমূনা পরীক্ষার পর শনিবার সন্ধ্যায় বার্ড ফ্লু' সংক্রমণ নিশ্চিত করা হয়। এরপরই মুরগি নিধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
মুরগি নিধন ও ডিম নষ্ট করার সময় উপস্থিত ছিলেন- জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. এম পারভেজ রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল করিম, যৌথবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার আবদুল মালেক, মধুপুর থানার উপপরিদর্শক আবদুল আজিজ প্রমুখ।
ফরিদপুর: ফরিদপুরের কোথাও বার্ড ফ্লু সংক্রমণ না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখানে এক সপ্তাহ পোল্ট্রি মুরগির বাচ্চা ও ডিম আমদানি বন্ধ করা হয়েছে এবং পাশাপাশি এ জেলার সড়ক পথের তিনটি স্থানে মুরগির বাচ্চা ও ডিম বহনকারী গাড়িতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে। শুক্রবার থেকে
bdnews24