২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে আইনে মানুষের সমস্যা হয় তা না মানাই একুশের শিক্ষা: আবদুল মুহিত

ভাষা সৈনিক ও সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন, "যে আইন জনগণের চলাফেরায় বাধা সৃষ্টি করে, মত প্রকাশে সমস্যা হয়ে দাঁড়ায়, মানুষের সম্মিলন বাধাগ্রস্ত করে সে আইন না মানাই একুশের শিক্ষা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক ও সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন, "যে আইন জনগণের চলাফেরায় বাধা সৃষ্টি করে, মত প্রকাশে সমস্যা হয়ে দাঁড়ায়, মানুষের সম্মিলন বাধাগ্রস্ত করে সে আইন না মানাই একুশের শিক্ষা।" তিনি বলেন, "একুশে ফেব্র"য়ারি আমাদের বর্তমান জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় মাইলফলক। রাষ্ট্র আজ বড় সংকটে আছে। তাই এই সময়ে এ ধরনের মাইলফলক আমাদের মনে রাখা সবচেয়ে বেশি জরুরি।" শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর সাইফুর রহমান মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন 'শ্র"তি'র অর্ধযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মুহিত এ কথা বলেন। শ্র"তি'র সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. আবদুল আজিজ, অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, ব্যারিস্টার আরশ আলী। এর আগে বিকেল ৫টায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে মো. আতাউর রহমান ও সুনন্দা সিনহার দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫১ ঘ.