২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আবুল বারকাতকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারকাতকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত শুক্রবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারকাতকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত শুক্রবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শনিবার সন্ধ্যায় অধ্যাপক আবুল বারকাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৬ ফেব্র"য়ারি ক্লাস নিয়ে বের হওয়ার পর বিভাগের লকারে চিঠিটি পাই। চিঠিটি ৪ ফেব্র"য়ারি ঢাকা জিপিও থেকে পোস্ট করা হয়েছিল।" তিনি জানান, সেদিনই চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যেতে হয় বলে ফিরে এসে শুক্রবার জিডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন জ্যেষ্ঠ শিক্ষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিকীর বাড়িতে ককটেল নিক্ষেপের এক সপ্তাহেরও কম সময় পর এ উড়ো চিঠির ঘটনা ঘটলো। অধ্যাপক আবুল বারকাত আরো জানান চিঠির এক কোণে কাফনের কাপড়ের ছোট টুকরো পিন দিয়ে আটকানো ছিল। চিঠিতে বলা হয়, "প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিস্পাপ ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট করছে কতিপয় শিক্ষক নামধারী। দেশ ও জাতি ধ্বংস করার অপরাধে আপনাদের কোনও ক্ষমা নেই। তাই আপনার বেঁচে থাকার কোনও অধিকার নেই।" চিঠির নিচে বাড্ডা থেকে জনৈক সোহেল রহমানের নাম স্বাক্ষর করা রয়েছে। শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক আবু সাইদ জানান, শুক্রবার অধ্যাপক বারকাত এসে জিডিটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯৫৬ঘ.