ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের আগানগর এলাকায় শনিবার সকালে লাট মিয়া (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ৭টার দিকে আগানগরের বাঁশপট্টির একটি দোকানের পাশে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সৈয়দ আলী।
তিনি জানান, লাশের বুকের বাম পাশে দুটি এবং ডান পায়ের হাঁটুর নিচে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
লাট মিয়ার বাসা জিঞ্জিরার ওক্কাপট্টিতে। নিহতের বোন আফরোজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেলে দুই জন অজ্ঞাত পরিচয়ের লোক লাট মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি।
তিনি অভিযোগ করেন, স্থানীয় দুই জন লোক বেশ কয়েকদিন ধরে লাট মিয়ার দেড় শতাংশ জমি কিনতে চাচ্ছিল। লাট মিয়া জমি বিক্রি করবে না বলে জানিয়ে দিলেও তারা হাল ছাড়েনি। হত্যাকাণ্ডের সঙ্গে এর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আফরোজার ধারণা।
গত সপ্তাহেই আগানগর এলাকায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/আরএ/এমআই/১৩২৯ ঘ.
bdnews24