২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ হলের মাঠ থেকে বোমা উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠ থেকে শুক্রবার সকালে ছয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠ থেকে শুক্রবার সকালে ছয়টি বোমা উদ্ধার করেছে পুলিশ। শাহাবাগ থানার উপ-পরিদর্শক ইমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টার দিকে হলের এক মালী মাঠের পাশে শহীদ বেদীতে একটি থলের মধ্যে বোমাগুলো দেখতে পায়। এরপর সে হলের প্রাধ্যকে বিষয়টি জানায়। প্রাধ্য অজয় কুমার দাস শাহাবাগ থানায় খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে বোমাগুলো উদ্ধার করে।" এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি। জগন্নাথ হলের প্রাধ্য অজয় কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সরস্বতী পূজা। পূণ্যার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ এ কাজ করে থাকতে পারে।" বোমাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/এমএইচবি/২২৪৬ ঘ.