২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বোরহান কবীর কারাগারে

সাংবাদিক সৈয়দ বোরহান কবীরকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়। প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বোরহান কবীর এতদিন পালিয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক সৈয়দ বোরহান কবীরকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়। প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বোরহান কবীর এতদিন পালিয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের পর বিকালে বোরহান কবীরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালতে পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত বছরের ২০ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত বোরহান কবীরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে। তবে আসামি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। তখন মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী বোরহান কবীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার সকালে বোরহান কবীরকে তার ব্যবসায়িক কার্যালয় থেকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। দুই লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে ২০০৬ সালে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তি বোরহান কবীরের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে। সৈয়দ বোরহান কবীর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত 'প্রেক্ষাপট' অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক হিসেব কাজ করছিলেন। আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রীয় টিভিতে তিনি 'পরিপ্রেক্ষিত' নামে একটি অনুষ্ঠান করতেন। এ ছাড়া তিনি দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের কাগজেও সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এলএইচ/এমআই/১৭৫৯ ঘ.