কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার ভর্তুকি দিলেও দফায় দফায় বাড়ছে পটাস, টিএসপি ও ড্যাপ সারের দাম। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে চলতি ইরি-বোরো মৌসুমে চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করতে পারছেন না কুড়িগ্রাম জেলার অধিকাংশ কৃষক। এর মধ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও বর্গাচাষীরা পড়েছেন বিপাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু জানান, জেলায় ইউরিয়া সারের সংকট না থাকলেও টিএসপি, পটাস ও ড্যাপ সারের দাম যেভাবে বাড়ছে তাতে কৃষকদের সার কেনা কঠিন হয়ে পড়েছে। সরকার যদি ইউরিয়া সারের ভূর্তকি কিছুটা কমিয়ে অন্যান্য সারের ভুর্তকি বাড়িয়ে দেয় তাহলে সারের দামে কিছুটা সমতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
স
bdnews24