ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমন বন্ড থ্রিলারের খলনায়ক গোল্ড ফিঙ্গারের একটি প্রবাদ আছে 'একবার হলে ঘটনা, দ্বিতীয়বার হলে কাকতালীয়, তৃতীয়বার হলে শত্র"র কাজ।
পাঁচ দিনের মধ্যে কাছাকাছি স্থাপিত সাবমেরিন কেবল্ চারবার বিচ্ছিন্ন হওয়া ও মধ্যপ্রাচ্যে ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যহত হওয়াকে প্রচলিত গণমাধ্যম ও ওয়েবসাইটে 'কন্সপিরেসি' তত্ত্ব হিসাবে ব্যাখ্যা করা হয়েছে।
সাবমেরিন কেবল এসইএ-এমই-ডব্লিওই-৪ ও এফএলএজি ইউরোপ-এশিয়া গত বুধবার মিসরের আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে ভূমধ্যসাগরে কাটা পড়ে। অন্যদিকে 'ফ্যালকন সিস্টেম' পারস্য উপসাগরে আরব আমিরাত ও ওমানের মধ্যবর্তী সাগরে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কেবল্ কাটার চতুর্থ ঘটনাটি ঘটে রোববার। এটি অপরিচিত একটি সাবমেরিন কেবল্, কিন্তু বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে, কাটা পড়া কেবলটি 'ফ্যালকন কেবল্' যা দ্বিতীয় বারের মতো আক্রান্ত হলো। এ ঘটনায় কাতার ও আরব আমিরাতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধারাবাহিক এ কেবল্ কাটার ঘটনায় মধ্যপ্রাচ্য ও ভারতের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয় বা সেবার মান মারাত্মকভাবে নিম্নগামী হয়। যদিও বিকল্প ব্যবস্থায় দ্রুত ইন্টারনেট যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
কেটে যাওয়া কেবলের নৈকট্য এবং এর তাৎক্ষণিক প্রভাব মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এ ধারণা দিয়েছে, এতগুলো ঘটনা, এত দ্রুত, একসঙ্গে ঘটতে পারে।
রহস্যকে আরও ঘণীভূত করে অনলাইনে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মিশরের পরিবহন মন্ত্রণালয় তাদের আগের বক্তব্য প্রত্যাহার করেছে। যাতে বলা হয়েছিল আলেকজান্দ্রিয়ার কাছে জাহাজের নোঙরের আঘাতে দু'টি কেবল্ ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থলভাগ থেকে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তারা এ ব্যাখ্যা দিয়েছিল।
তবে পরে আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়, ওই মন্ত্রণালয়ের নৌ পরিবহণ কমিটি কেবল্ বিচ্ছিন্ন হওয়ার ১২ ঘণ্টা আগের ও ১২ ঘণ্টা পরের ফুটেজগুলো পর্যালোচনা করে দেখেছে ওই সময় কোনও জাহাজ চলাচল করেনি। এ এলাকা এড়িয়ে যাওয়ার জন্য মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। সুতরাং জাহাজ চলাচলের মাধ্যমে যে কেবলের ক্ষতি হয়েছে এটা ঠিক নয়।
যেটা ধারণা করা হচ্ছে, 'স্লাস ডট' এর মতো 'অনলাইন পোস্ট'গুলো এ ঘটনার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা ও ইসলামি মৌলবাদীদের দোষারোপ করেছে। কেউ কেউ বলছে কেবলের এ বিচ্ছিন্নতার কারণ কিছু রহস্যজনক সংস্থা কেবল্ ব্যবস্থার ওপর তাদের 'ওয়ার ট্যাপ' স্থাপন করতে চেয়েছিল।
কিছু ব্লগ এ দাবি করা হয়েছে, কেবলের বার বার বিচ্ছিন্নতা এ এলাকায় আমেরিকার সামরিক তৎপরতা জোরদারের পূর্বলক্ষণ। অপরদিকে অন্যরা বলছেন এ ঘটনাগুলো ১১ ফেব্র"য়ারি ইরানের 'অয়েল বুর্জে'র উদ্বোধনের আগে একটি প্রতিশোধমূলক শাস্তি অথবা সতর্কবাণী।
ইরানের 'অয়েল বুর্জ' আমেরিকান ডলার ছাড়া অন্যসব মুদ্রায় তেল ব্যবসা করবে। কিছু বিশেষজ্ঞের মতে, এমনটি হলে আমেরিকান ডলারের দাম ও সর্বব্যাপী উপযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এসব ছাড়াও অন্যরা দাবি করছে, কেবল্ কাটা তথ্য যুদ্ধের একটি পরীক্ষামুলক অংশ। যা থেকে এ ধরনের ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া কী হবে তা বোঝা যায়।
এ ধারণাগুলোকে যারা কৌতূহলোদ্দীপক মনে করছে, তারা হয়ত ভুলে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী এ এলাকার 'ব্যান্ডউইথের' বড় গ্রাহক।
এফএলএজি এর এক মুখপাত্র বলেছেন, তারা কেবল্ বিচ্ছিন্ন হওয়ার কারণ বের করার চেষ্টা করছেন। এফএলএজি কেবল্কে বিশেষভাবে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে- এটা তারা মনে করেন না। ভারতীয় রিলায়েন্স গ্র"পের মালিকানাধীন সংস্থা এফএলএজি কাটা যাওয়া তিনটি কেবলের দুটোর মালিক।
২০০৬ সালে তাইওয়ানের ভূমিকম্পের পর কেবল্ ইন্ডাস্ট্রি ঢেলে সাজানো হয়। ভূমিকম্পে এশিয়ার অনেক এলাকার কেবল্ ভিত্তিক ব্রডব্যান্ড ও টেলিকম শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোথাও কোথাও কয়েক মাস কার্যক্রম বন্ধ ছিল। এর পর থেকেই অপারেটরা 'নেক্সট জেনারেশন কেবল্' স্থাপনে সচেষ্ট হয়। সাবমেরিন কেবল্ বিশ্বের টেলিফোন ও ইন্টারনেট 'ট্রাফিক' ও 'ডেটা'র ৯৫ ভাগ বহন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৬২৭ঘ.
bdnews24