ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গতবছর আগস্টের ছাত্র-বিক্ষোভ ঘটনায় শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহনাজ সুলতানা এ মামলায় ৭ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন এবং পলাতক দেখানো দুই অভিযুক্ত রাশেদুল হাবিব ও আবুল হাসানকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির নির্দেশ দেন।
আগামী ১৬ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত বাকি পাঁচ জন হলেন
bdnews24