সিলেট, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে একটি ব্রিজের সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত। কর্তৃপক্ষ মাইকিং করে বিষয়টি জানিয়ে দিয়েছে নগরবাসীকে।
জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঈনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর উপশহর এলাকার হক ফিলিং ষ্টেশনের পাশে একটি ব্রিজের সংস্কার কাজ চলছে। ওই ব্রিজের পাশ দিয়ে জালালাবাদ গ্যাসের পাইপ লাইন থাকায় দুর্ঘটনা এড়াতে আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এই বিষয়টি জানিয়ে নগরীতে মাইকিং করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.
bdnews24