২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়ি-হাতির ঝিল উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

রাজধানীর বেগুনবাড়িসহ হাতির ঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এক হাজার ৪৭৩ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেগুনবাড়িসহ হাতির ঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এক হাজার ৪৭৩ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনে এসে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, বেগুনবাড়ি ও হাতির ঝিল এলাকার সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা, পরিবেশ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা মহানগরীর তেজগাঁও, কারওয়ান বাজার, মগবাজার, গুলশান ও রামপুরা এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। ২০১০ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, প্রকল্প এলাকার ২৩৫ একর জমি অধিগ্রহণের জন্য প্রাথমিকভাবে এক হাজার ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে ওই এলাকায় সরকারি মালিকানাধীন ১৭৫ একর জমি পাওয়া গেলে অধিগ্রহণ খাতে ব্যয় অনেক কমে আসবে। প্রকল্প এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হবে কি না