২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিতিশীলতার কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না: হুয়া দু

রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আবাসিক প্রতিনিধি হুয়া দু। তিনি বলেন, "বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আবাসিক প্রতিনিধি হুয়া দু। তিনি বলেন, "বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।" বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টা গোলাম কাদেরকে অনুরোধ করেছেন বলে জানান হুয়া দু। এর আগে তিনি যোগাযোগ উপদেষ্টার সঙ্গে প্রায় আধঘন্টা বৈঠক করেন। হুয়া দু জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সহ নানা বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৫২৬ঘ.