২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ফজলুল হক মিলন আরও ২ দিনের রিমান্ডে

গাজীপুর- ৩ আসনে বিএনপির সাবেক সাংসদ ফজলুল হক মিলনকে একটি চাঁদাবাজি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. শাহীন উদ্দিন রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর- ৩ আসনে বিএনপির সাবেক সাংসদ ফজলুল হক মিলনকে একটি চাঁদাবাজি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. শাহীন উদ্দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ফজলুল হক মিলনকে শাহবাগ থানার আরেকটি চাঁদাবাজি মামলায় দুদিনের রিমান্ড শেষে ওই আদালতে হাজির করা হয়। গুলশান থানার চাঁদাবাজি মামলায় তদন্ত কর্মকর্তা এ সময় মিলনের রিমান্ডের আবেদন জানালে আদালত দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেভেন রিং ব্র্যান্ড সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রায়হান আহমেদ গত ২৩ জানুয়ারি এ মামলা করেন। এতে অভিযোগ করা হয়, মিলন সাংসদ থাকাকালে ২০০২ সালে বাদীর কাছে প্রতি মাসে মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। শেখ রায়হান ২০০২ সালের ২৪ জানুয়ারি থেকে ২০০৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে মিলনকে ৫২ লাখ টাকা চাঁদা দেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/২১৪২ ঘ.