২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা না মেটানোর অভিযোগে বিদিশার বিরুদ্ধে মামলা

টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় পার্টি (এরশাদ) এর সভাপতিমণ্ডলীর সদস্য এইচ এম গোলাম রেজা। তবে বিদিশা মামলাকে 'ষড়যন্ত্রমূলক' দাবি করে এর পেছনে এরশাদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় পার্টি (এরশাদ) এর সভাপতিমণ্ডলীর সদস্য এইচ এম গোলাম রেজা। তবে বিদিশা মামলাকে 'ষড়যন্ত্রমূলক' দাবি করে এর পেছনে এরশাদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরীর আদালতে মামলাটি করা হয়। শুনানি শেষে বিচারক বিদিশাকে আগামী ৮ মে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন। গোলাম রেজা অভিযোগ করেন, ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যবসা পরিচালনার জন্য বিদিশা তার কাছ থেকে ২ কোটি ১৩ লাখ টাকা ধার নেন। ২০০৫ সালের ২১ মে ধার শোধের জন্য বিদিশা একটি চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকার কথা জানিয়ে ব্যাংক তা ফেরত দেয়। এ ঘটনায় ওই বছরের ৩ আগস্ট তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিদিশাকে আসামি করে মামলা করেন। অভিযোগে আরও বলা হয়, গত বছরের ২২ মে বিদিশা বাদীকে জানান, তিনি পাওনা টাকা ফেরত দিয়ে বাদীর কাছে গচ্ছিত তার চেকটি ফেরত নেবেন। আদালতের সামনেও বিদিশা এ বিষয়ে প্রতিশ্র"তি দিলে বাদী মামলাটি প্রত্যাহার করে নেন। কিন্তু এরপরও বিদিশা পাওনা পরিশোধ না করায় গোলাম রেজা বুধবার মামলা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে, মামলা করার ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করেছেন বিদিশা। এ ঘটনার পেছনে এরশাদের হাত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সাপ্তাহিক ২০০০ পত্রিকায় 'শত্র"র সঙ্গে বসবাস' শিরোণামে আমার একটি আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এটি বন্ধ করতেই এরশাদের প্ররোচনায় মামলা হয়েছে।" টাকা পরিশোধ না করার অভিযোগে করা গোলাম রেজার আগের মামলাটি সমঝোতার ভিত্তিতে তুলে নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, "আমি আইনি লড়াই চালাতে প্রস্তুত রয়েছে।" বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএসডি/এমএইচবি/১৯৩৫ ঘ.