২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক খুন

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাাইপাড়া এলাকায় বুধবার সকালে দুই পরিবারের বিরোধের জের ধরে মোহাম্মদ শওকত(৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাাইপাড়া এলাকায় বুধবার সকালে দুই পরিবারের বিরোধের জের ধরে মোহাম্মদ শওকত(৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ছেনোয়ারা বেগম(৪০) ও মনোয়ারা বেগম(২৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শওকত সরাইপাড়া কাজীর দীঘির পাড় এলাকার নুর মোহাম্মদ তালুকদার বাড়ির বাসিন্দা। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে কাজীর দীঘির পাড়ের দুটি বাড়ির বাসিন্দাদের বিরোধের জের ধরে উভয় পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর একপর্যায়ে অপর পরিবারের কয়েকজন শওকতের ওপর চড়াও হয় এবং অণ্ডকোষ চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, ঘটনার পর পুলিশ গিয়ে ছেনোয়ারা ও মনোয়ারাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩২২ ঘ.