ঢাকা, ফেব্র্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের 'সহকারী পরিচালক (প্রশাসন) (গ্রেড-২)' পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ ফেব্র"য়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান তেজগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়।
মঙ্গলবার কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকযোগে প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখের তিনদিন আগ পর্যন্ত দু'কপি সত্যায়িত ছবিসহ কমিশনের প্রধান কার্যালয় হতে 'ডুপ্লিকেট' প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। এছাড়া, চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের সিলস্বাক্ষরিত মূল ছাড়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২১০৩ ঘ.
bdnews24