২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ব্যাংক ম্যানেজার খুনের ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

সিংগাইর উপজেলার রূপালী ব্যাংক বায়রা শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খুন ও ১৫ লাখ টাকা লুটের ঘটনায় ধামরাই থেকে সোমবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে এদের সিংগাইর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিংগাইর উপজেলার রূপালী ব্যাংক বায়রা শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খুন ও ১৫ লাখ টাকা লুটের ঘটনায় ধামরাই থেকে সোমবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে এদের সিংগাইর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাইয়ের চৌটাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান (২৬), হাসান আলীর ছেলে সফিজ উদ্দিন (২৭) ও রহিমের ছেলে আরিফুল ইসলাম (১৯)। গত ১৭ ডিসেম্বর রূপালী ব্যাংক বায়রা শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে ১৫ লাখ টাকা তুলে নিজের ব্যাংকে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের চৌটাইল গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক ল্যাপটেনেন্ট কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, ব্যবস্থাপক মনিরুজ্জামান খুন ও অর্থ লুটের ঘটনায় ১৪ জন জড়িত ছিল। এদের মধ্যে ১০ জন পৃথক পৃথকভাবে রূপালী ব্যাংক বায়রা শাখা, মানিকগঞ্জ শহর ও রাস্তার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে হত্যা ও টাকা লুটে সহযোগিতা করে। অপর চারজন সরাসরি টাকা লুট ও হত্যাকাণ্ডে অংশ নেয়। ঘটনার দিন রাতে খলিলের বাড়িতে লুটের টাকা ভাগ বাটোয়ারা হয়। তিনি আরও বলেন, এর আগে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আবুল হোসেন খান মারুফ ঘটনার সঙ্গে জড়িত যে চারজনের নাম বলেছে খলিল তাদেরই একজন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ জানান, গ্রেপ্তারকৃত মারুফ সিংগাইর থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। তার তত্ত্বাবধানে বেশ কিছু আগ্নেয়ান্ত্র রয়েছে। এগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মারুফ থানা হেফাজতে থাকা অবস্থায় তার স্বীকারোক্তিতে খলিলের নাম বলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.