২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের আটকে থাকা মামলার ভবিষ্যত আদালতের হাতে: মশহুদ

বিচারাধীন বা রায় হয়ে যাওয়া দুদকের মামলাগুলোর বিষয়ে উচ্চ আদালতে স্থগিতাদেশ থাকায় সেগুলোর চূড়ান্ত নিষ্পতি নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন বা রায় হয়ে যাওয়া দুদকের মামলাগুলোর বিষয়ে উচ্চ আদালতে স্থগিতাদেশ থাকায় সেগুলোর চূড়ান্ত নিষ্পতি নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর। সোমবার বিকেলে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। হাসান মশহুদ বলেন, বর্তমানে ১৫০টির বেশি মামলা উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব মামলার রিট ও স্থগিতাদেশের ব্যাপারে আমরা আপিল করেছি। এগুলো নিষ্পত্তিতে সময় লাগবে। আগামী ৭ মার্চ থেকে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারিদের নিয়মিত করার জন্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, "এজন্য তাদের সাক্ষাতকার নেওয়া হবে। সাক্ষাতকার শেষে বাছাইকৃত কর্মীদের নিয়মিত করে জনবল বৃদ্ধি করা হবে। যারা বাছাইয়ে টিকবে না, তারা মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে চলে যাবে।" হাসান মশহুদ চৌধুরী বলেন, দুর্নীতি বিরোধী কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার অংশ হিসেবে ৯ মার্চ পাবনায় একটি র‌্যালি করা হবে। চলতি মাসের শেষ দিকে সিলেটেও এ ধরনের একটি কর্মসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/২২০৮ ঘ.