২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় ডিপজলের স্ত্রীর আট বছর কারাদণ্ড

কর ফাঁকির মামলায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারের আট বছর কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ রায় দেন। রোমানা মনোয়ার বর্তমানে পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এছাড়া কর ফাঁকির টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারের আট বছর কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ রায় দেন। রোমানা মনোয়ার বর্তমানে পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এছাড়া কর ফাঁকির টাকা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকী শেলী গত বছরের ৩০ ডিসেম্বর রোমানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি ৮২ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার সম্পত্তির তথ্য গোপনের মাধ্যমে ১৮ লাখ ৮০ হাজার ৫২৫ টাকার কর ফাঁকি দিয়েছেন। ১৫ জানুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২২ জানুয়ারি থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ৭ জন সাক্ষ্য দেয়। কর ফাঁকি দেয়ায় ডিপজলকে গত বছরের ২৯ নভেম্বর একই আদালত আট বছর কারাদণ্ড দেয়। এছাড়া অস্ত্র মামলায় ওই বছরের ২০ আগস্ট ডিপজল এবং রোমানাকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে আরেকটি মামলায় গত বছরের ২৬ জুলাই ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ডিপজলও পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৬০০ঘ.