কুষ্টিয়া, ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ২২ হাজার মুরগি নিধন করা হয়েছে।
রোববার রাতে সদর উপজেলার বারখাদা উত্তরপাড়া গ্রামের কুষ্টিয়া এগ্রো সেন্টার নামের একটি মুরগি খামার এবং এর আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ওই নিধন অভিযান চালানো হয়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা অজয় কুমার রায় জানান, গত সপ্তাহে কুষ্টিয়া এগ্রো সেন্টারে মুরগি মারা যাওয়ার পর ওই নমুনা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এর পর গত শনিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভায় ওই খামারসহ এর আশপাশের এলাকার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে পশুসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৯ ঘ.
bdnews24