নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতুল্লার আলীগঞ্জ ও ঢাকার শ্যামপুর থেকে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে সরকারি ডিপো থেকে চুরি করা ৭৭ ব্যারেল অকটেন, পেট্রোল ও ডিজেল আটক করেছে র্যাব। এ সময় গ্রেপ্তার করেছে ১০ জনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উজ্জ্বল, বিজন, সোবহান, রিপন, বিল্লাল, মাসুম, জাহাঙ্গীর, আনোয়ার, শাহিদুল ও পিকুল।
র্যাবের মেজর শেখ মুহিবর রহমান জানান, ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত বিপিসি'র জ্বালানি তেলের ডিপো থেকে তেল পাচার করে আলীগঞ্জ ও শ্যামপুর মজুদ করার খবর পেয়ে এ দুই স্থানে অভিযান চালানো হয়।
উদ্ধার করা জ্বালানির মূল্য ৩০ লাখ টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, "এই চক্রটি দীর্ঘদিন থেকে সরকারি ডিপোর জ্বালানি তেল চুরির সঙ্গে সম্পৃক্ত। দলের মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এ ব্যাপারে ফতুল্লা ও শ্যামপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৪১ ঘ.
bdnews24