২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্র কারখানা আবিষ্কার, রিভলবার গুলি ও সরঞ্জাম উদ্ধার

মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজারে রোববার বিকেলে পুলিশ আগ্নেয়াস্ত্র তৈরির একটি অবৈধ কারখানার আবিষ্কার করেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

বাগেরহাট, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজারে রোববার বিকেলে পুলিশ আগ্নেয়াস্ত্র তৈরির একটি অবৈধ কারখানার আবিষ্কার করেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। পুলিশ এ সময় এনায়েত খান (৩০) নামে এক যুবককে একটি বিদেশী রিভলবার ও ১০১ রাউণ্ড বিভিন্ন গুলিসহ আটক করে। এর আগে শনিবার রাতে মোরেলগঞ্জের পুটিখালী গ্রাম থেকে চোর সন্দেহে আটক মাসুম শেখ (২০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই অস্ত্র কারখানার খোঁজ পায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, আটক এনায়েত সোনাখালী বাজারে তার লেদ কারখানায় গোপনে এই অস্ত্র তৈরি করে তা সুন্দরবনের বনদস্যু ও জলদস্যুসহ ডাকাতদের সরবরাহ করতো। অভিযানকালে তার বাড়ি থেকে গুলিসহ বিদেশী রিভলবার ও কারখানা থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি জানান, এনায়েত মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের ওয়াজেদ খানের ছেলে। মাসুম শেখ পুটিখালী গ্রামের ফারুক শেখের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামের মধ্যে রয়েছে, ৫০ রাউণ্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার, ৫১ রাউণ্ড বন্দুকের গুলি, একটি লেদ মেশিন,