২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহদাৎ খান (৬২) রোববার সকাল ১১টায় বাস চাপায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 09:17 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহদাৎ খান (৬২) রোববার সকাল ১১টায় বাস চাপায় মারা গেছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে টেম্পু থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সারা শহরে শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্যে ছাত্র-জনতা মর্গে ভিড় করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘাতক বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০৬ ঘ.