নাটোর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাককে (৪৮) শনিবার পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গাজীপুর চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোরের পুলিশ সুপার শাহ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাটোর সদর উপজেলার শাহপাড়া গ্রামের আছাদ্ল্লুাহর দায়ের করা বাড়ি পোড়ানোর ২টি মামলায় গত বছর রাজ্জাকের ১৭ বছর সশ্রম কারাদণ্ড হয়। এছাড়া তার বিরুদ্ধে নাটোর ও নলডাঙ্গা থানায় জঙ্গি মদদদানের অভিযোগসহ ১৮টি মামলা রয়েছে।"
তিনি জানান, আব্দুর রাজ্জাক গাজীপুর চৌরাস্তা এলাকায় পেনটেক্স গার্মেন্টসে চাকরি জন্য গিয়েছিল। নাটোর জেলা পুলিশের দেওয়া তথ্যমতে ঢাকার গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
তাকে নাটোর নিয়ে যাওয়ার আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
পলাতক অবস্থায় রাজ্জাক মামলা তুলে নেওয়ার জন্য বাদীদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24