২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতকের মুখ দেখা হলো না সৌদি আরবে নিহত আরিফের

"ওরে আমার আব্বা। আমারে থুয়ে কনে চলে গিলি। আমারে তোর কাছে নিয়ে যা। আল্লাহ আমার আব্বুরে ফিরেয় দে। আমি আব্বার কাছে যাব।" বাবার মৃত্যুতে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মাশকুরার আহাজারিতে নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাতাস ভারি হয়ে ওঠে। তার আহাজারী শুনে চোখে পানি ধরে রাখতে পারেনি সমবেদনা জানাতে আশা অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

নড়াইল, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "ওরে আমার আব্বা। আমারে থুয়ে কনে চলে গিলি। আমারে তোর কাছে নিয়ে যা। আল্লাহ আমার আব্বুরে ফিরেয় দে। আমি আব্বার কাছে যাব।" বাবার মৃত্যুতে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মাশকুরার আহাজারিতে নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাতাস ভারি হয়ে ওঠে। তার আহাজারী শুনে চোখে পানি ধরে রাখতে পারেনি সমবেদনা জানাতে আশা অনেকেই। মাশকুরার বাবা আরিফুর রহমান (৩৭) বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দূর্ঘটনায় নিহত ১১ বাংলাদেশির একজন। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফ ২০০৪ সালে সৌদি আরব যান। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। সেখানে তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন। সর্বশেষ গত বছরের ১৬ এপ্রিল তিনি দেশ থেকে ঘুরে যান। আরিফের স্ত্রী পারুল বেগম (২৮) নড়াইল সদর মাতৃসদনে একটি কন্যা সন্তানের জন্ম দেন২৭ জানুয়ারি। এ খবরও পেয়েছিলেন আরিফ। কিন্তু নব জাতকের মুখ দেখা হলো না তার। শনিবার ওই গ্রামে গিয়ে দেখা গেছে, আরিফের মা মাহফুজা বেগম (৭০) ছেলের শোকে প্রলাপ বকছেন আর মুর্চ্ছা যাচ্ছেন। পারুল বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরবে অবস্থানরত তার কয়েকজন আত্মীয় আরিফের মৃত্যু খবর জানায়। তিনি জানান, বাড়ি থেকে যাওয়ার সময় আরিফ বলেছিলেন বাচ্চা ও তার নিজের প্রতি যত