২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের রোয়াংছড়িতে ভোটারদের ছবি তোলার কাজ শুরু ৯ ফেব্র"য়ারি

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র তৈরির কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে আগামী ৯ ফেব্র"য়ারি থেকে নিবন্ধিত ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

বান্দরবান, ০২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র তৈরির কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে আগামী ৯ ফেব্র"য়ারি থেকে নিবন্ধিত ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হবে। রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, তারাছা, রোয়াংছড়ি সদর, আলেক্ষ্য এবং নোয়াপতং এই ৪টি ইউনিয়নে গত ২৯ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। তিনি জানান, এজন্য ৪ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা (এআরও), ২৮ জন সুপারভাইজার এবং ৮৫ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করছেন। নির্বাচন কর্মকর্তা আরও জানান, আগামী ৭ ফেব্র"য়ারি তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৯ ফেব্র"য়ারি থেকে ১৪টি কেন্দ্রের মাধ্যমে ছবি তোলার কাজ শুরু হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলায় হালনাগাদ ভোটার সংখ্যা ১৭ হাজার ৩৮ জন। এরমধ্যে পুরুষ ৮ হাজার ৫৮০ ও মহিলা ৮ হাজার ৪৫৮ জন। ইউনিয়ন ওয়ারী হালানাগাদ ভোটার সংখ্যা হচ্ছে- রোয়াংছড়ি সদর ৫ হাজার ৩১২, তারাছা ৫ হাজার ৬১৪, আলেক্ষ্যং ৩ হাজার ১৪০ এবং নোয়াপতং ইউনিয়নে ২ হাজার ৯৭২ জন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এর আগে বান্দরবান পৌরসভা, থানচি ও সদর উপজেলায় ভোটার আইডি কার্ড ও জাতীয় পরিচয় পত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে। রুমা উপজেলায় এ কার্যক্রম শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২১ ঘ.