২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বেশ কটি এলাকায় শনিবার রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপ লাইন মেরামতের কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস-এর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তারা জানান, সংশ্লিষ্ট এলাকায় গ্যাসচালিত তিনটি বিদ্যুৎ কেন্দ্র ওই সময় বন্ধ থাকার কারণে রাজধানীতে বিদ্যুতেরও সঙ্কট দেখা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপ লাইন মেরামতের কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস-এর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তারা জানান, সংশ্লিষ্ট এলাকায় গ্যাসচালিত তিনটি বিদ্যুৎ কেন্দ্র ওই সময় বন্ধ থাকার কারণে রাজধানীতে বিদ্যুতেরও সঙ্কট দেখা দেবে। ঢাকা মহানগরীর সমগ্র দক্ষিণ-পূর্বাংশ এ দুই দিন গ্যাস পাবে না। এলাকাগুলো হচ্ছে, ডেমরা, শ্যামপুর, যাত্রাবাড়ি, কেরাণীগঞ্জ, সূত্রাপুর, কোতোয়ালি, লালবাগ, হাজারীবাগ, নিউমার্কেট, শাহবাগ, মতিঝিল, পল্টন, রমনা, সবুজবাগ, খিলগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশান এবং বাড্ডা। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়া, মেঘনাঘাট এবং নারায়ণগঞ্জের ফতুল্লা, সোনারগাঁও ও রূপগঞ্জে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জনসংযোগ) মুনির হোসেন খান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাউদকান্দির কাছে গ্যাস সঞ্চালন পাইপের মেরামতের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত রাজধানীর কিছু এলাকা এবং আশ পাশের কয়েকটি স্থানে গ্যাস সরবারহ বিঘি