চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার একটি বাসা থেকে শুক্রবার দুপুরে চার'শ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রফিক ওরফে আবদুল্লাহ (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহীম খান জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে চাঁন্দগাও আবাসিক এলাকায় আবদুল্লাহর বাসায় তল্লাশি চালিয়ে একটি সাউন্ড বক্সের ভিতর থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, আবদুল্লাহ নগরীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেও তাকে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল।
ওই কর্মকর্তা জানান, এ ব্যাপারে চাঁন্দগাও থানায় পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24