২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ছিনতাইকারীর ছুরিতে গ্রামীণফোন কর্মী নিহত

রাজধানীর কল্যাণপুরে শুক্রবার ভোরে মো. বিল্লাল হোসেন (২৬) নামের এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিতে নিহত হয়েছেন। তিনি গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের গ্রাহকসেবা বিভাগের কর্মরত ছিলেন। বিল্লালের বাবা আলী হোসেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও ব্যুরো শাখার সুপার (অডিট)। তিনি জানান, শুক্রবার ভোরে রাজশাহী থেকে বাসে ঢাকায় পৌঁছার পর পাইকপাড়ার বাসায় আসার পথে তার ছেলে ছিনতাইকারীদের হামলার শিকার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কল্যাণপুরে শুক্রবার ভোরে মো. বিল্লাল হোসেন (২৬) নামের এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিতে নিহত হয়েছেন। তিনি গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের গ্রাহকসেবা বিভাগের কর্মরত ছিলেন। বিল্লালের বাবা আলী হোসেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও ব্যুরো শাখার সুপার (অডিট)। তিনি জানান, শুক্রবার ভোরে রাজশাহী থেকে বাসে ঢাকায় পৌঁছার পর পাইকপাড়ার বাসায় আসার পথে তার ছেলে ছিনতাইকারীদের হামলার শিকার হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিল্লাল ভোর সাড়ে চারটায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে রিকশায় পাইকপাড়া যাচ্ছিলেন। কল্যাণপুর বালিকা বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীরা তার ওপর চড়াও হয়। তারা বিল্লালের বাম হাত, বাম পা ও বাম চোয়ালে ছুরি মারে। পরে নৈশপ্রহরীরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, বিল্লাল মারা গেছে। আলী হোসেন জানান, বিল্লাল তিন মাস আগে কুষ্টিয়া থেকে রাজশাহীতে বদলি হয়। ছুটিতে সে বাসায় ফিরছিল। বাসে ওঠার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মোবাইল ফোনে বাবা-মার সঙ্গে তার শেষ কথা হয়। শুক্রবার ভোর ছয়টার দিকে বিল্লালের ফোন থেকে পঙ্গু হাসপাতালের একজন চিকিৎসক তাকে খবরটি জানান। তিনি হাসপাতালে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে পড়ে থাকতে দেখেন। আলী হোসেন অভিযোগ করেন, যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার ছেলের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা বিল্লালের দুটি মোবাইল ফোনের একটি এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তার ছেলের সঙ্গে কারো শত্র"তা নেই বলেও আলী হোসেন উল্লেখ করেন। মিরপুর থানার মহিউদ্দিন আহম্মেদ জানান, নিহতের ছোট ভাই হেলাল এ ব্যাপারে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি এবং নিহতের কাছ থেকে একটি মোবাইলফোন ও পরিচয়পত্র উদ্ধার করেছে। তিনি জানান, ময়না তদন্তের পর বিল্লালের লাশ বাসায় নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে বিল্লালকে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২০৫৮ ঘ.