২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে মাল খালাসের সময় শ্রমিকের মৃত্যু

চটগ্রাম বন্দরে শুক্রবার সকালে একটি বিদেশি জাহাজ থেকে মাল খালাসের সময় পড়ে গিয়ে মো. ইউসুফ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চটগ্রাম বন্দরে শুক্রবার সকালে একটি বিদেশি জাহাজ থেকে মাল খালাসের সময় পড়ে গিয়ে মো. ইউসুফ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা জহুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আটটার দিকে বন্দরের ছয় নম্বর জেটিতে সাইপ্রাসের পতাকাবাহী এফ বোনাভিস্তা নামের একটি কন্টেইনারবাহী জাহাজে মাল খালাসের সময় এ দুর্ঘটনা ঘটে। মো. ইউসুফ নামের এই শ্রমিক জাহাজের কার্গো হোলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, কন্টেইনারবাহী জাহাজটি বৃহস্পতিবার বন্দরের ছয় নম্বর জেটিতে ভিড়ে মাল খালাস শুরু করে। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম কাদের জানান, ইউসুফের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুরা উপজেলায়। তিনি জানান, লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৩৪ ঘ.