২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে নৈশকোচে ডাকাতের হামলায় এক যাত্রী নিহত

ঢাকা- সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বাসে ডাকাতদের হামলায় এক যাত্রী নিহত ও আটজন আহত হয়েছে। নিহতের নাম রহমত আলী (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 07:28 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা- সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বাসে ডাকাতদের হামলায় এক যাত্রী নিহত ও আটজন আহত হয়েছে। নিহতের নাম রহমত আলী (৪০)। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন জানান, বৃহস্পতিবার বিআরটিসির বাসটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রাত সাড়ে ৯টায় ঢাকা ছেড়ে আসে। ইটাখোলা ও ভৈরবের মাঝামাঝি জায়গায় বাসটি পৌঁছালে যাত্রিবেশী ৮/১০ জন ডাকাত যাত্রীদের ওপর হামলা শুরু করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ৮ যাত্রী আহত হন। ১০/১৫ মিনিট পরে ডাকাতরা যাত্রীদের অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে নেমে যায়। কামালউদ্দীন জানান, যাত্রীরা বলেছেন ডাকাতরা ভৈরবের কাছাকাছি কোথাও নেমে যায়। এরপর চালক দ্রুত বাসটি চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিআরটিসি বাসস্ট্যান্ডে এসে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রহমত আলীর মৃত্যু হয়। পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম জেনেছে পুলিশ। তবে বাড়ি কোথায় তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএইচবি/০১২০ ঘ.